1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের প্রশাসনের সাথে নির্বাচন কমিশনার এর সভা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের প্রশাসনের সাথে নির্বাচন কমিশনার এর সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে গতকাল ৪ নভেম্বর ময়মনসিংহ জেলা সফরে নির্বাচন কমিশনার আগমন করেন। আগমনকালে পুলিশ সুপার  মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম মহোদয় ও জেলা প্রশাসক  মো: মোস্তাফিজার রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আজ ০৫ নভেম্বর, ২০২৩ মঙ্গলবার নির্বাচন কমিশনার জনাব মোঃ আলমগীর-কে আজ সকালে ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল সালামী প্রদান করে। পরবর্তীতে তিনি বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ময়মনসিংহ জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, অধিনায়ক, র‍্যাব-১৪, কমান্ড্যান্ট, ২-এপিবিএন, মুক্তাগাছা, অধিনায়ক, বর্ডার গার্ড বাংলাদেশ, ময়মনসিংহ মহোদয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলাধীন সকল সার্কেলের সম্মানিত সার্কেল মহোদয় ও সংশ্লিষ্ট সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় দ্বাদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD