1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নৌকাকে বিজয়ী করতে পুটিজানা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

নৌকাকে বিজয়ী করতে পুটিজানা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এমপির নির্বাচন পরিচালনার লক্ষে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত ২ং পুটিজানা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে (তমালতলা) এই সভা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আঃ কদ্দুছ ম্যানেজারের সঞ্চালনায় সভা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ, জনগণ ও আওয়ামী লীগ ভাল থাকে। জনগন ও দেশকে ভাল রাখার জন্য আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। আগামী ৩/৪ দিনের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ওয়ার্ড আওয়ামী লীগের সভা করতে হবে। প্রত্যেকেই নৌকার একজন নেতা মনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। নির্বাচনে অধিক সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।
ডেমী প্রার্থীর নাম করে একজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আপনারা ডেমী প্রার্থীর পক্ষে যাবেন না। ডেমী প্রার্থী সম্পর্কে তিনি আরো বলেন, ডেমী হিসাবেই থাকুন। বিদ্রোহী প্রার্থী হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, ডাঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, এডভোকেট খাইরুল ইসলাম, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ওয়াদুদ আকন্দ দুদু, মুনীর আহাম্মদ চঞ্চল, আব্দুল কাদির, যুবলীগের আহবায়ক আঃ কদ্দুছ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান, সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, তাতীলীগের আহবায়ক চান মিয়া।
এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন, আবুল হোসেন, চান মাহমুদ চানু, ফারুক হোসেন, ফারুক হোসেন, মিনারা বেগম, আঃ সোবহান, আজমত উল্লাহ মাস্টার, আরিফ রব্বানী, সোলায়মান খান, ডাঃ হোসেন আলী, আমজাদ হোসেন, আঃ বছির, ফারুক হোসেন মেম্বার, মোকসেদ আলী তালুকদার, মুখলেসুর রহমান খান, যুবলীগের মকবুল হোসেন, মৎস্যজীবি লীগের রফিকুল ইসলাম, তাতীলীগের আঃ মালেক,কৃষক লীগের রফিকুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD