1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের আলোচিত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের আলোচিত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসায়ী চক্রের অন্যতম হোতা ধোবাউড়ার মোহাম্মদ আলী গ্রেফতার হয়েছে, তার কাছ থেকে এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ, বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর ধোপাখোলার একটি ফ্ল্যাট বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি’র ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে, এরই অংশ হিসেবে ডিবির এসআই মোঃ আব্দুল জলিল ও এসআই সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর ধোপাখোলা এলাকার জনৈক সাইদুর রহমানের তিন তলা ভবনের ২য় তলার ভাড়াটিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গ্রেফতার করে, এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, সে ধোবাউড়ার রায়পুরের মহরম আলীর ছেলে, পুলিশের জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী জানায়, দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ নগরীতে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে ময়মনসিংহ নগরী সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে, কক্সবাজার থেকে যাত্রীবেশে বিমান যোগে ইয়াবা পরিবহন করে ঢাকা বিমানবন্দর থেকে থেকে ময়মনসিংহ নগরীতে সে ইয়াবা নিয়ে আসতো, পরে ভাড়া করা ফ্ল্যাটে রেখে চালাতো ইয়াবার ব্যবসা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD