1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জামালপুর - ৫ আসনের আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে বিশেষ বর্ধিত সভা - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

জামালপুর – ৫ আসনের আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে বিশেষ বর্ধিত সভা

প্রসাদ দাস, জামালপুর থেকে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থনে ১১ ডিসেম্বর ৫ নং ইটাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কমিটি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিকালে পিয়ারপুরের জামতলা বাজার এলাকায় এক বিশাল ” বিশেষ বর্ধিত সভা “অনুষ্ঠিত হয়েছে।

৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহিদুল হাসান সাব্বিরের সঞ্চালনায় ও ৫ নং ইটাইল ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রাফি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলাগ জামালপুর সদর উপজেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান পালোয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ফরিদ হোসেন, উপ- দপ্তর সম্পাদক আক্তার হোসেন মুকুল মাষ্টার, জামালপুর সদর উপজেলা আগমী লীগের সম্মানিত সদস্য সুলতা উদ্দিন খোকা, ৫নং ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহাম্মেদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক, প্রভাষক মোজাম্মেল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী আসাদুজ্জামান বাবুল মন্ডল,দানেশ উদ্দিন, মোক্তার সহ ৫ নং ইটাইল ইউনিয়ন আওয়ামিলীগ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ এসময় জামালপুর -৫ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে বিজয়ী করার জন্য সাধারণ ভোটাদের প্রতি আহবান জানান।
তার আরো বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে আমরা নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করে যাবো।
কোনো অপশক্তি বা স্বাধীনতা বিরোধী কোনো চক্র আমাদের দমাতে পারবেনা।
আমরা ১৯ ৭১ সালে দেশ স্বাধীন করেছি এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেকোনো মূল্যে আমার ধরে রাখতে সর্বদা সচেষ্ট ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD