
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি -জামায়েত ও সমমনা দলগুলোর চলমান হরতাল অবরোধ কর্মসূচি জন্য সারা বাংলাদেশের রেল পথে পাহারার ব্যবস্থা করেছে সরকার।
নাশকতা ঠেকাও কর্মসূচির আলোকে ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমানের সার্বিক তত্বাবধানে ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আব্দুল হালিমের নেতৃত্বে একটি টিম জামালপুর সদর উপজেলার পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ময়মনসিংহ সদর উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়নের চৌয়ানিয়া রেল ক্রসিং পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রেল লাইন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাতজেগে পাহারা দিচ্ছেন ১নং অষ্টধার ইউনিয়নের দফদার আকবর আলী, গ্রাম পুলিশ আঃ হাকিম আঃ হালিম -২, শাহীন আলম, শ্রী অন্তর দাস, আনসারের পিসি শহিদুল ইসলাম, জুলহাস উদ্দিন, ইছানবী।
এবিষয়ে ইউ পি চেয়ারম্যান এই প্রতিবেদকের মাধ্যমে রেললাইনে সম্ভব্য নাশকতা ঠেকাতে ইউনিয়ন বাসীর সার্বিক সহায়তা চেয়ে বলেন আমার ইউনিয়নের মাঝ দিয়ে যে রেললাইন আছে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইউনিয়নের সকলের তাই আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
পাহারারত গ্রাম পুলিশ জানান অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান তাদের সকল খরচ বহন করলেও এর জন্য সরকারি ভাবে আলাদা কোনো সম্মানী পাননা তারা।