1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানাধীন সীড স্টোর থেকে সড়কের অবৈধ দখলদার বাহিনীর উচ্ছেদ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানাধীন সীড স্টোর থেকে সড়কের অবৈধ দখলদার বাহিনীর উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানাধীন সীড স্টোর বাজারে অবৈধভাবে গড়ে উঠা কাঁচাবাজার অবশেষে উচ্ছেদ করা হয়। সোমবার ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
স্থানীয়রা দাবী করেন, সীড স্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে একলেন করে দুই লেন দখল করে অবৈধভাবে বাজার গড়ে তুলে এক শ্রেণীর ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, কতক প্রভাবশালীদের আশ্রয়ে পশ্রয়ে ব্যবসায়ীরা মহাসড়ক দখল করে বাজার গড়ে তুলে। মহাসড়কে অবৈধ এই বাজার সৃষ্টি হওয়ায় সীড স্টোর বাজারে সারাদিন যানজট লেগেই থাকে। কখনো কখনো সীড স্টোর বাজারে ঘন্টার পর ঘন্টা দুরপাল্লার বাস, ট্রাক, কার্গো, প্রাইভেট কার সহ সকল ধরনের যানবাহন আটকা পড়ে। ভালুকা মডেল থানার নবাগত ওসি শাহ কামাল আকন্দ যোগদান করেই এ খবর যানজট নিরসনের উদ্যোগ নেন। সোমবার বিকালে ওসি শাহ কামাল আকন্দ নিজে উপস্থিত থেকে অবৈধ বাজার উচ্ছেদ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আসলরুপে ফিরিয়ে আনেন। সীড স্টোর বাজারে মহাসড়কে গড়ে তোলা অবৈধ বাজার উচ্ছেদ করায় সীড বাজারের ব্যবসায়ীসহ ভালুকাবাসি নবাগত ওসি শাহ কামাল আকন্দকে অভিনন্দন জানিয়েছেন। অভিযানকালে ভালুকা মডেল থানার  পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন সাথে ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD