1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্র'তা'র'ণা : ২ নারী আ'ট'ক - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের গ্রেফতার  ৬ ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ে হয়রানির অভিযোগ অলি’র বিরুদ্ধে হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার ডিবি ও কোতোয়ালী থানা পু‌লি‌শের যৌথ অভিযানে স‌ক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহে পৃথক অভিযানে ২ হাজার ৫৫টি ইয়াবাসহ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা ক্লিন ময়মনসিংহ, ক্লিন সদর উপজেলা গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান শুরু এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে পৃথক ভাবে মানববন্ধন,ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্র’তা’র’ণা : ২ নারী আ’ট’ক

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ শহরে সাবলেট বাসা ভাড়া দেওয়ার নাম করে কলেজ শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মেঘলা ও পায়েল নামে দুই নারীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আটককৃতরা কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তাড়াইল বাজার এলাকার বাসিন্দা। তারা ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় থেকে ফেসবুকে ‘সাবলেট ভাড়া’ সংক্রান্ত বিজ্ঞাপন দিয়ে প্র’তারণা করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী নাঈম নামের এক কলেজছাত্র জানান, তিনি ফেসবুকে বাসা ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। পরে নির্দিষ্ট বাসায় গেলে তাকে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দা’বি করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা কলেজ ব্যাগ থেকে একটি ল্যাপটপ, একটি আইফোন ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এমনকি গলায় ছুরি ধরে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অ’ভিযোগ করেন তিনি।
ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযা’ন চালিয়ে দুই নারীকে আটক করে। আ’টক মেঘলার বাবার নাম শাহ আলম, স্বামীর নাম তুষার, এবং পায়েলের বাবার নাম রাজু আহাম্মেদ। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে, যার নম্বর: ৪৯।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভুক্তভোগী’র অ’ভিযো’গে’র ভিত্তিতে মা’ম’লা গ্রহণ করা হয়েছে এবং আ’টককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD