1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের গ্রেফতার  ৬ ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ে হয়রানির অভিযোগ অলি’র বিরুদ্ধে হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার ডিবি ও কোতোয়ালী থানা পু‌লি‌শের যৌথ অভিযানে স‌ক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহে পৃথক অভিযানে ২ হাজার ৫৫টি ইয়াবাসহ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা ক্লিন ময়মনসিংহ, ক্লিন সদর উপজেলা গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান শুরু এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে পৃথক ভাবে মানববন্ধন,ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সমাবেশকে ঘিরে টানানো একটি ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এ অভিযোগ তুলে ধরেন দলের স্থানীয় এক নেতা।

দলীয় সূত্রে জানা যায়, এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে হালুয়াঘাট উত্তর বাজারের ধানমহাল এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে আখতার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলমসহ অন্যান্য নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশ উপলক্ষে শুক্রবার রাতেই মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন টানানোর কাজ সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
শনিবার সকালে প্রকাশিত ভিডিও বার্তায় জাতীয় যুবশক্তির হালুয়াঘাট উপজেলা শাখার সদস্যসচিব রেজাউল করিম অভিযোগ করেন, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হানের একটি বড় ব্যানার গভীর রাতে ছিঁড়ে ফেলা হয়েছে। পরে সেটি ডাস্টবিনে পড়ে থাকতে দেখা গেছে বলেও তিনি দাবি করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “রাতের আঁধারে নয়, সাহস থাকলে সামনাসামনি মোকাবিলা করেন।” একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত কোনো ব্যক্তি বা সংগঠনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি।
এদিকে ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD