1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ০৯ সদস্য গ্রেফতার মাদকমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত ফুলপুরে নবাগত ও বিদায়ী ইউএনওর সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময় ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মন‌সিং‌হে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার হালুয়াঘাটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণীর বিচার দাবি ময়মনসিংহের এলজিইডি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি

ময়মনসিংহের চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

 সুমন ভট্টাচার্য
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ৭ নং চরনিলক্ষীয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১ আগস্ট)কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন শতাধিক বিভিন্ন প্রজাতির চারা বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াহিয়া হোসেন শাহিন এবং ময়মনসিংহ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ৭ নং চরনিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক ছিলেন ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়ন বিএনপির মো. মহসিন আলম। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD