1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১২ জন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১২ জন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সহ মোট ১২ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই(নিঃ) আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রাঘবপুর গাংপাড়া সাকিনস্থ মোঃ শেখ সাদি, পিতামৃত-মারফত, সাং-রাঘবপুর গাংপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর বিসমিল্লাহ মৎস্য হেচারীর সামনে পাকা রাস্তার উপর মাদক মামলার মালেকা বেগম (৪০) ও  আকলিমা (২৬) জেলা-ব্রাক্ষনবাড়ীয়াদ্বয়কে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে মোট ০৪(চার)কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) মাসুদ জামালী নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢোলাদিয়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ রতন (৪০) এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে বেরীবাঁধের উপর হইতে মাদক মামলার মোঃ রতন (৪০),-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট ০৫(পাঁচ)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই(নিঃ)তানভীর আহম্মেদ ছিদ্দিকী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা সাকিনস্থ ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন অফিস এর সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী  মোঃ রাব্বি (২৪), পিতা-মোঃ রফিকুল ইসলাম @ রবি, সাং-আকুয়া জুবলি কোয়ার্টার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে একটি স্টীলের বাটযুক্ত ফোল্ডিং চাকু, যাহার বাটসহ দৈর্ঘ্য অনুমান ৭.৮ ইঞ্চি, ফোল্ডিং অবস্থায় দৈর্ঘ্য অনুমান ৪.২ ইঞ্চি, যাহার বাটের একপাশে সোনালী রংয়ের পাতযুক্ত এবং অন্যপাশ ক্লিপ সংযুক্ত, চাকুর উপরের অংশে একপাশ ধারালো উদ্ধার করা হয়।

এসআই(নিঃ)উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা সাকিনস্থ ঢাকা বাইপাস মাইক্রো স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলার সৈয়দ শাহ আলম (৩০), ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে কটি স্টীলের বাটযুক্ত ফোল্ডিং চাকু, যাহার বাটসহ দৈর্ঘ্য অনুমান ৭.৮ ইঞ্চি, ফোল্ডিং অবস্থায় দৈর্ঘ্য অনুমান ৪.২ ইঞ্চি, যাহার বাটের একপাশে সোনালী রংয়ের পাতযুক্ত এবং অন্যপাশ ক্লিপ সংযুক্ত, চাকুর উপরের অংশে একপাশ ধারালো উদ্ধার করা হয়।

এসআই(নিঃ)রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে মারামারি মামলার সাকিব (২০), পিতা-ঢাকাইয়া মামুন, সাং-কৃষ্টপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ)সোহেল রানা, ০২নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কাচিঝুলি এলাকা হইতে চুরি মামলার আসামী  সোহান(২৪) গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ)আসাদুজ্জামান সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন শম্ভুগঞ্জ তিন রাস্তার মোড়ে সরকারী পাকা রাস্তার পার্শ্বে রাস্তার উপর হইতে অন্যান্য মামলার মোঃ আঃ খালেক (৪২) গ্রেফতার করা হয়।

 

ইহা ছাড়াও এসআই(নিঃ) তাইজুল ইসলাম, কামরুল হাসান, আশরাফুল আলম প্রত্যেকে থানায় এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩টি জিআর এবং এসআই(নিঃ) উমর ফারুক ০১টি সিআর সহ সর্ব মোট ০৪ বড়ি তামিল করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩জন। এরা হচ্ছে মোঃ রাজু, সুমন ও সুমন।

সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন তিনি হচ্ছেন মোঃ সাইফুল ইসলাম।

উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD