1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনে হেলিম মেম্বার হত‍্যা কারীরা কেউ গ্রেফতার হয়নি - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার

মিঠামইনে হেলিম মেম্বার হত‍্যা কারীরা কেউ গ্রেফতার হয়নি

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

মিঠামইনে হেলিম মেম্বার হত‍্যা কারীরা কেউ গ্রেফতার হয়ন

মিঠামইন (কিশোরগন্জ)প্রতিনিধি : শেখ আব্দুল হেলিম মেম্বার( ৩৫) হত‍্যা কারী সন্ত্রাসীরা এখও গ্রেফতার হয়নি। ঘটনার পর গ্রাম ছেড়েছে সন্ত্রাসীরা । তবে পুলিশ জড়িতদের কে গ্রেফতার করার জন্য এখানে সেখানে ছুটছেন।
জানা গেছে গত ১১ জুলাই রাত ৯পর মিঠামইনের ঘাগড়া বাজার থেকে শেখ আব্দুল হেলিম মেম্বার কে শিহারা গ্রামের সন্ত্রাসী আইয়ুব আলী ও তার লোকজন ধরে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত‍্যা করে।
স্হানীয় লোকজন জানান আব্দুল হেলিম ছিলেন ঘাগড় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। তার বাড়ি ধোবাজোরা গ্রামে।সে এক জন প্রতিবাদী লোক হিসেবে পরিচিত। সে জন‍্য শিহারা – ধোবাজোরা গ্রামের সন্ত্রাসীরা তাকে পছন্দ করতো না। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দল হেলিম ২২ভোটে পরাজিত হয়েছেন। ফলে সাবেক মেম্বার আব্দুল হেলিম নির্বাচীত মেম্বার আক্তার মিয়ার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা করেছেন। এর পর থেকে দু জনের মধ্যে বিরোধ চলে আসছে বলে শেখ হেলিমের পিতা ফরিদ মিয়া জানান।
এছাড়াও এক মাস আগে হেলিমের চাচা বাবর আলীর ও মৃত্যু হয়। আইয়ুব আলী ওতার লোকজন বাবর আলী কে পিটিয়েছিল বলে অভিযোগ রয়েছে থানায়। আহত বাবর আলীর মৃত্যু হয় হাসপাতালে । পরে ময়না তদন্তের রিপোর্টে বাবর আলীর মৃত্যু আঘাত জুন্নিত কারনে হয়েছে বলে ডাক্তার উল্লেখ করেন। এ খবরএলাকায় পৌছলে সন্ত্রাসীরা মারমুখী হয়ে উঠে। গত১১জুলায় বিকালে আব্দল হেলিম ঘাগড়া বাজারে গেলে রাত ৯টার পর সন্ত্রাসীরা হেলিম মেম্বার কে ধরে আহত করে শিহারা গ্রামে নিয়ে যায়। ঐ সময় সন্ত্রাসী দলের লোকজন ইচ্ছা মত তাকে রক্তাক্ত আহত করে। পরে গ্রামের লোকজন শেখ আব্দুল হেলিমকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে হত্যা কান্ডের সাথে যারা ছড়িত তারা নিজ গ্রাম ছেড়েছে।পুলিশ হত‍্যাকারীদেরকে গ্রেফতার করার জন‍্য খুজেঁ মাঠে নেমেছেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD