1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কালীগঞ্জে মাদ্রাসা ছাত্রের রহস্য জনক মৃত্যু - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জন দণ্ডিত মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

কালীগঞ্জে মাদ্রাসা ছাত্রের রহস্য জনক মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসা ছাত্রের রহস জনক মৃত্যু

নিখোঁজের প্রায় ১২ ঘন্টা পর মো. মাহিম (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ মিললো একটি পুকুরে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে বুধবার বিকেলে বাড়ী হতে বের হয়ে নিখোঁজ হয় সে। পরে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়েছিল। নিহত মাহিম উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার সোয়াইজের ছেলে। সে কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া এলাকার একটি মাদ্রাসার মক্তবে অধ্যয়নরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম মাদ্রাসা থেকে ঈদের ছুটিতে বাড়ীতে এসেছিল। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ী হতে বের হয়। এরপর সন্ধ্যায় তার বন্ধুরা বাড়ী ফিরলেও সে আসেনি। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার বাড়ী হতে প্রায় ১ কিলোমিটার দূরত্বের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে মাহিমের স্বজনরা গিয়ে তাকে শনাক্ত করে। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মাজহারুল ইসলাম খান বলেন, শিশু মাহিমের লাশ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD