1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদীর ইন্তেকাল - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জন দণ্ডিত মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠঅতা সুপারিনটেনডেন্ট ওস্তাজুল ওলামা আলহাজ্ব মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদী (রহ.) এর জানাযা শেষে তুমলিয়া ইউনিয়নের সোম ইছাপুরা সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের মরহুম মাওলানা মো. ওহাদ আলীর বড় ছেলে। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন।

মঙ্গলবার বাদ মাগরীব সোম টিওরী পাকা জামে মসজিদ মাঠে শত শত মুসুল্লীদের উপস্থিতিতে জানাজার নামাজ পড়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীরে কামিল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী। জানাজা শেষে তাকে সোম ইছাপুরা সামাজিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ পুত্র, ৪ কণ্যা, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন।
আলহাজ্ব মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদী (রহ.) এর মৃত্যুতে গাজীপুর-৫ কালীগঞ্জের সাবেক এমপি, ডাকসু’র সাবেক ভিপি ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভুইয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা বন্ধন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান, স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সূধীজনসহ সর্বস্তরের জনগণ আলহাজ্ব মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদী (রহ.) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD