1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর হামলার চেষ্টা - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জন দণ্ডিত মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর হামলার চেষ্টা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা চলাকালীন সময়ে নকল করতে বাঁধা দেয়ায় পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকের ওপর হামলার চেষ্টা ও ধাওয়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষক শামছুল ইসলাম পরীক্ষার্থী কর্তৃক লাঞ্ছিত হওয়ার ভয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার গণিত পরীক্ষা শেষে স্কুল গেইটে।

শিক্ষকের দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, এস.এস.সি গণিত বিষয়ের পরীক্ষায় ৫ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন ইউনুস খাদিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শামছুল ইসলাম। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীরা একে অপরের খাতা দেখাদেখি করে পরিক্ষা দিচ্ছিলো। এসময় দ্বায়িত্বে থাকা শিক্ষক শামছুল ইসলাম এগুলো থেকে বিরত থাকতে নিষেধ করেন। পরে পরিক্ষার্থীরা পরীক্ষা শেষে সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষককে লাঞ্ছিত করার জন্য ধাওয়া করে। এসময় মোটরসাইকেল চালিয়ে শিক্ষক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে তিনি বিষয়টি প্রথমে কেন্দ্র সচিবকে জানান। তারা বিষয়টি দেখবেন বলে শিক্ষককে আশ্বস্ত করেন।  পরবর্তীতে বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজারকে অবহিত করলে তিনি লিখিত অভিযোগের পরামর্শ দেন।

বিষয়টি নিয়ে চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ও কেন্দ্র সচিব মো. সেলিম জানান, বিষয়টি অত্যান্ত ন্যাক্কারজনক। পরিক্ষা শেষে বিষয়টি জানতে পারি। বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরী ভিত্তিতে শিক্ষকদের সাথে কথা বলে কোন কোন শিক্ষার্থী জড়িত তাদের সনাক্ত করে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD