1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জাতীয় পার্টি কারো দাসত্ব করবে না- গোলাম মোহাম্মদ কাদের - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার

জাতীয় পার্টি কারো দাসত্ব করবে না- গোলাম মোহাম্মদ কাদের

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৬৪০ বার পড়া হয়েছে

ঢাকা, রবিবার, ০৯ অক্টোবর ২০২২ : ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, ময়মনসিংহের সকল উপজেলা এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নসাৎ করে দেবে। ময়মনসিংহের মাটিতে কোন ষড়যন্ত্রকারীর জায়গা হবে না বলেও ঘোষণা করেছেন তারা। ময়মনসিংহে জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন।

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে এক মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ একথা বলেন। এসময় প্রতিটি উপজেলার নেতৃবৃন্দ জাতীয় পার্টি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগ বা বিএনপির সাথে নেই। কারো সাথে বন্ধুত্ব হতে পারে কিন্তু জাতীয় পার্টি কারো দাসত্ব করবে না। তিনি বলেন, আমরা দেশের মানুষের পক্ষে কথা বলি, আমরা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করি। আমাদের রাজনীতি দেখে অনেকেই মনে করছেন, আমরা অন্য কারো সাথে হাত মিলিয়েছি। আমরা আসলে জাতীয় পার্টির রাজনীতি করছি। কারো সাথে নাকে খদ দিয়ে রাজনীতি করবো না। কারো দালালী করতে জাতীয় পার্টির রাজনীতি নয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বড় গাছের ছায়াতলে থাকলে ছোট গাছ, বেড়ে উঠতে পারে না। বড় গাছের ছায়াতলে না থাকলে ঝড়-ঝঞ্জা আসে, তা মোকাবেলা করেই দাঁড়াতে হয়। জাতীয় পার্টি কারো ছায়াতলে যাবে না। তাই, ঝড়-ঝঞ্জা আসবে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তুলবো। কারো ছায়াতলে থেকে, কারো দালালী অথবা চাকর হয়ে রাজনীতি করলে সম্মান পাওয়া যায় না। আমরা সম্মানের জন্য রাজনীতি করছি। টাকার জন্য ব্যবসা করা যায়, ঘুষ খাওয়া যায় কিন্তু রাজনীতি করা উচিত নয়। জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শ নিয়ে এগিয়ে যাবে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। তিনি বলেন, আমরা শুরু থেকেই ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম-এ নির্বাচনের বিরোধীতা করছি। আমরা মনে করি, ইভিএম-এ কারচুপির সুযোগ আছে। ইভিএম-এ কারচুপি করে ফলাফল ঘোষণা হলে, চ্যালেঞ্জ করা যায় না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের কেউ কেউ মনে করছেন, একটি দল নির্বাচনে কারচুপি করে বিজয়ী হয়ে শর্টকাট পদ্ধতিতে তাদের মন্ত্রী-এমপি করবেন। এটা যারা মনে করেন তারা জাতীয় পার্টির জন্য জীবানু। তাদের জাতীয় পার্টি থেকে চলে যেতে হবে অথবা সংশোধন হতে হবে। আমরা শক্তিশালী জাতীয় পার্টি গড়তে, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করবো। প্রয়োজনে অপ্রিয় কিছু সিদ্ধান্ত নিতেও পিছপা হবো না।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতি, দুঃশাসন আর দলীয়করণের মাধ্যমে দেশের মানুষের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। তাই, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় একটি শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ এখনো জাতীয় পার্টির স্বর্নালী যুগের কথা মনে রেখেছেন। তারা আবারো জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ ও বিএনপি বারবার সংবিধান কাটাকাটি করে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়েছে। নির্বাহী বিভাগ, আইন সভা এবং বিচার বিভাগের বেশির ভাগই এক ব্যক্তির নিয়ন্ত্রনে। এটা কখনোই গণতন্ত্র হতে পারে না।

সভাপতির বক্তৃতায় ফখরুল ইমাম এমপি বলেছেন, গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিতে কারো বিভেদ সৃষ্টির সুযোগ নেই। পল্লীবন্ধুর সৈনিকরা কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আগামী জাতীয় নির্বাচনে জিএম কাদের এর নেতৃত্বে প্রত্যাশিত ফলাফল অর্জন করবে জাতীয় পার্টি। দেশের মানুষের মুখে হাসি ফোটাতেই জাতীয় পার্টির রাজনীতি। কোন ষড়যন্ত্রের ফাঁদে পা না দিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতেও আহবান জানান ফখরুল ইমাম এমপি।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ বলেন, কোন দালালের ষড়যন্ত্রে জাতীয় পার্টিতে বিভাজন হবে না। যারা পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। তিনি বলেন, বেগম রওশন এরশাদ ৯ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পক্ষে জাতীয় পার্টির নেতৃত্ব বা কাউন্সিল করা সম্ভব নয়।

এসময় সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি বলেন, রওশন এরশাদের ভুল সিদ্ধান্তে জাতীয় পার্টি ধংস হয়ে যাবে আমরা তা মেনে নেবো না। ময়মসিংহে জাতীয় পার্টির ৯৯ দশমিক ০৯ ভাগ নেতা-কর্মী জিএম কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা হামলা-মামলা ভয় পাই না, আমরা কোন ষড়যন্ত্র সফল হতে দেবো না।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD