1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গৌরীপুরের শুভ্র হত্যাকান্ডে ৭ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

গৌরীপুরের শুভ্র হত্যাকান্ডে ৭ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহের বহুল আলোচিত গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানসহ ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এ মামলায় পৌর মেয়র সহ ৯ আসামি খালাস পেয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল এ আদেশ দেন।
২০২০ সালের এই হত্যা মামলায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ১৯ জন আসামি ছিলেন। গত ৬ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ ১০ অক্টোবর ধার্য করেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদউজ্জামান রিয়াদ, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, শরীফুল ইসলাম নাঈম, খাইরুল ইসলাম, মাঈন উদ্দিন ও রুহুল আমিন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ছাত্রদলকর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন, মাসুদ পারভেজ কার্জন ও যুবদলকর্মী রাসেল মিয়া।
মামলায় খালাসপ্রাপ্ত অপর আসামিরা হলেন– পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল, ছাত্রদলকর্মী রিফাত, মো. আবু হানিফা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলকর্মী মজিবুর রহমান, কামাল মিয়া ও শাজাহান মিয়া।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর মধ্যবাজার পান মহালে রাত ১০টার দিকে শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ওসি শাহ কামাল আকন্দ (বর্তমান ওসি কোতোয়ালি মডেল থানা ময়মনসিংহ) দীর্ঘ সময় তদন্তশেষে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD