1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৪ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৪

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।  ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক,  চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে শেষ করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম আকুয়া চুকাইতলা থেকে চুরি মামলার আসামী মোঃ মাহফুজুর রহমান তুহিন, এসআই তাইজুল ইসলাম নেতৃত্বে একটি টীম  বাড়েরা মান্নান খোলার সামনে থেকে মাদক মামলার মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুলকে ১৬ গ্রাম হেরোইন সহ, এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম সানকিপাড়া বাজার এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মনির হোসেন, এসআইবশাহজালাল ৩নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম গাঙ্গিনারপাড় পালিকা মার্কেটের সামনে থেকে চুরি মামলার আসামী উৎপল চন্দ্র দে, এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম ছোট বাজার রূপালী ব্যাংকের সামনে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় নিয়মিত মামলার আসামী সুমন ঘোষ, এসআই রুবেল মিয়া, ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম গাঙ্গিনার পাড় তিন রাস্তার মোড় থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ শাহীন, মোঃ সেন্টু মিয়াকে দেশীয় অস্ত্র সহ,  এএসআইনুর ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় পাটগুদাম ব্রীজ মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ সাইদ, মোঃ ইমরান হোসেনকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই কাজল, হযরত, মাসুম ও এসআই আবুল কাশেম আদালতের পরোয়ানা ভুক্ত আরো ৫ পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, হৃদয় মিয়া, মোঃ আসাদ মিয়া, আকরাম, সুলতানা বেগম ও মানিক মিয়া। গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD