1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
হোসেনপুরে ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জন দণ্ডিত মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

হোসেনপুরে ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর নতুন বাজারে সন্ত্রাসী কর্তৃক দোকান পাটে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে হোসেনপুর নতুন বাজার মোড়ে দোকানপাট বন্ধ রেখে ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে হোসেনপুর নতুন বাজার ব্যবসায়ীবৃন্দ।

জানা যায়, গত ২৫ শে এপ্রিল দিবাগত রাতে পৌর এলাকার ধূলিহর গ্রামের কতিপয় সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন বাজারের বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় পৌর এলাকার দক্ষিণ আড়াইবাড়িয়া গ্রামের ব্যবসায়ী সৈয়দ হোসেনের পুত্র হাসান রেজা বাবু বাদী হয়ে ৩০ জনকে অভিযুক্ত করে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মানববন্ধন কর্মসূচীতে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন-সাবেক পৌর কাউন্সিলর দৌলত মিয়া, ব্যবসায়ী আওলাদ হোসেন, আবুল কালাম, হাসান রেজা বাবু, জামাল মিয়া প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD