1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

এস এম রিফাত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান আকন্দ (৪৫) নামের এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের দরিয়াবাজ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামদু মিয়ার ছোটভাই ও চরকাওনা জনকল্যাণ উচ্চবিদ্যালয়ে সহকারি শিক্ষক ছিলেন।

জানা যায়,নিহত ওই শিক্ষক কিশোরগঞ্জ সদরে বসবাস করতেন। দুপুরে তিনি মোটর সাইকেল যোগে হোসেনপুর যাচ্ছিলেন। এ সময় দরিয়াবাজ এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশার সাথে সংঘর্ষ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আব্দুল্লাহ আল শামীম জানান, এ সড়ক দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়৷ একজনের অবস্থা মুমূর্ষু হওয়ায় উনাকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি৷ কিন্তু নিহত হওয়ার ঘটনা জানা নেই।

এস এম রিফাত
স্টাফ রিপোর্টার
কার্ড নং ৪০
মোবাইল ০১৭২৮২০৮৮৪৩

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD