1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন-এর ময়মনসিংহ জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরের সানকিপাড়ায় সেনানিবাস ১ নম্বর গেটসংলগ্ন কাবাব ঘর রেস্তোরাঁয় জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কবি মোজাম্মেল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী এবং প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে মোজাম্মেল হককে সভাপতি এবং কাজী আলম ভূঁঞাকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি (২০২৬–২০২৮) ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি দালান জাহান, সহ-সাধারণ সম্পাদক আমজাদ শ্রাবণ, অর্থ সম্পাদক হাবিবউল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল মাহমুদ মানিক, প্রচার সম্পাদক আদর আল আমিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সাংস্কৃতিক সম্পাদক নয়ন নাহা এবং কার্যকরী সদস্য শাহনাজ নাহিদ খান শম্পা ও স্বচ্ছ দে।

এছাড়া এক বছরের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন—কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক জসীম উদ্দীন মুহাম্মদ, কবি ও গবেষক কামরুজ্জামান সেলিম এবং সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) লুৎফর রহমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD