1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ৪ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ৪

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা ধর্ষণ, ধর্ষণের চেষ্ঠা ও দস্যুতা মামলায় ৪ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অষ্টধার কাউনিয়া এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার আসামী সোলায়মান ফেরদৌস, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম পাড়াইল বাজার থেকে ধর্ষণ মামলার আসামী ইউসুফ আলী, এসআই টুটু সরকারের নেতৃত্বে একটি টীম গোষ্টা পশ্চিমপাড়া থেকে শিশু ধষর্ণের চেষ্টা মামলার আসামী নিহার রঞ্জন দাস ওরফে অভিলাস চন্দ্র দাস এবং এসআই (নিঃ) উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী আব্দুর রহমান ওরফে জুয়েল রানাকে গ্রেফতার করে। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD