1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে অটোরিক্সার লাইসেন্স জালিয়াতি, প্রতারক আটক - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে অটোরিক্সার লাইসেন্স জালিয়াতি, প্রতারক আটক

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিক্সার লাইসেন্স ও নিবন্ধনকার্ড জালিয়াতির অভিযোগে সুমন ঘোষ নামে এক জালিয়াতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ছোটবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য সুমনকে আটক করেছেন মসিকের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, ‘নগরীতে যানজট নিরসনে সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে ব্যাটারী চালিত রিক্সা, অটোরিক্সা এবং অটোবাইককে তারিখ ভিত্তিক রঙ পৃথককরণ সহ ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড ও নাম্বার প্লেট দেওয়া হয়েছে। আটককৃত ঐ প্রতারক এই রেজিস্ট্রেশন কার্ড এবং নাম্বার প্লেট জালিয়াতি করে বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। আটক সুমন ঘোষকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন  তৎপর রয়েছে। এ ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD