1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের  অভিযানে  গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের  অভিযানে  গ্রেফতার ১০

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা বিভিন্ন মামলায় অভিযুক্ত।
এসআই(নিঃ)টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বাতিরকল মোড়স্থ পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী মোঃ মীর হোসেন ওরফে হৃদয় (৪৮)কে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে ০৫(পাঁচ)পুটলা কথিত হেরোইন, যাহার ওজন ০৫(পাঁচ)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)মুহাম্মদ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী মধ্যপাড়া, আবুল মেম্বারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ মিয়া (৩৮)কে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে ০৫(পাঁচ) পুটলা কথিত হেরোইন, যাহার ওজন ০৫(পাঁচ)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)আল মামুন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ সবজি পাড়া মোঃ হযরত মিয়া(৪৫), পিতামৃত-জাফর মিয়ার দোকানের পিছনে হতে ০১জন মাদক ব্যবসায়ী  ইব্রাহিম খলিল বাবু (২৪)কে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে ২৫০(দুইশত পঞ্চাশ)গ্রাম গাঁজা, যাহার মূল্য ৪,০০০/-(চার হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কাঠগোলা বাজার এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলায় আসামী মোঃ সোহাগ (২১)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার  কোতোয়ালী থানাধীন চুরখাই এলাকা হতে নিয়মিত মামলায় আসামী  তোফাজ্জল হোসেন (২৫)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আল মামুন সংগীয় অফিসার-ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলায় আসামী মোঃ কামাল (৩৪)কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) সোহরাব হোসেন সংগীয় অফিসার-ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ বাজার এলাকায় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলায় আসামী মোঃ হারেজ মিয়া (৪৫), মোঃ হৃদয় মিয়া (২৪), ও মোঃ আঃ হালিম (২৬)দেরকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) সাইফুল ইসলাম-২ সংগীয় অফিসার-ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলায় আসামী  মোঃ সাইমন মিয়া (২৩)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD