1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের কোতোয়ালির ওসি শাহ কামাল আকন্দ শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা স্মারক পেলেন - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি

ময়মনসিংহের কোতোয়ালির ওসি শাহ কামাল আকন্দ শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা স্মারক পেলেন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক গ্রহন করেছেন। রবিবার জেলা পুলিশের কল্যাণ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পুলিশ পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দকে এই সম্মাননা স্মারক প্রদান করেন।

কোতোয়ালি পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার পুলিশ কনষ্টেবল সাদ্দাম হত্যার রহস্য উদঘাটন, চুরখাই ডাবল মার্ডারের আসামী গ্রেফতার এবং মামলার রহস্য উদঘাটন, গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, মাদক উদ্ধার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় অভিন্ন মানদণ্ডে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনায় সুনামগঞ্জ জেলায় কর্মরত পুলিশ কনষ্টেবল সাদ্দাম হত্যাকান্ডে অতি অল্প সময়ে রহস্য উদঘাটন এবং হত্যায় জড়িত নিহতের বড় ভাইসহ সকল অপরাধীদের গ্রেফতার করায় আইজিপি কর্তৃক পুরস্কার প্রাপ্ত হন এবং ঐ পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপারের কাছ থেকে। ঐ মামলায় এসআই নিরুপম নাগ, এসআাই মোঃ আনোয়ার হোসেন, এএসআই সুজন চন্দ্র সাহা, কং/৪৮৩ জোবায়েদ হোসেন ও কং/১৪৬২ মোঃ মিজানুর রহমান দায়িত্বশীল ভুমিকা পালন করায় পুলিশ প্রধানের কাছ থেকে এই পুরস্কার পেলেন। অপরদিকে চুরখাই এলাকায় পিতা পুত্র ডাবল মার্ডারের আসামী গ্রেফতার এবং মামলার রহস্য উদঘাটনে পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী, এসআই মিঞা মোঃ জোবায়ের খালিদ ও কং/১০৬৫ ইমরান হোসেন নগদ অর্থ পুরস্কার প্রাপ্ত হন। এছাড়া জেলার ওয়ারেন্ট তামিল সহ সার্বিকভাবে শ্রেষ্ঠ নির্বাচিত অফিসার হিসাবে অর্থ পুরস্কার গ্রহন করেন এসআই মোঃ আশিকুল হাসান। একইসাথে সদ্য কনষ্টেবল নিয়োগ পরীক্ষায় সন্তোষজনক দায়িত্ব পালনের জন্য অর্থ পুরস্কার প্রাপ্ত হয়েছেন নারী এসআই শারমিন জাহান শাম্মী ও নারী এসআই অন্তি রানী সরকার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD