1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আলু আমদানি শুরু করেছে আমদানিকারকরা - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

আলু আমদানি শুরু করেছে আমদানিকারকরা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩১৮১ বার পড়া হয়েছে

কোরবানী ঈদের আগেই আলুর দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। তাই দেশের বাজার স্বাভাবিক রাখতে ১৯ দিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু করেছে আমদানিকারকরা। এদিকে শনিবার রাতে হিলি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে দেশীয় আলু কেজিতে ৫ টাকা বেড়ে বড় জাতের কাটিলাল আলু ৪৬ টাকা কেজি দরে আর গোল ছোট লাল আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শনিবার (১জুন) বিকেল সাড়ে ৪ টায় ভারতীয় আলু বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ আমদানি শুরু হয়। মেসার্স রকি এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব আলু আমদানি করছেন। ২৩০ মার্কিন ডলার মূল্যে প্রতি টন আলু আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রকি মুন্সি। শুল্কায়ন, পরিবহন খরচ ও পোর্ট খরচসহ এসব আলু আমদানিতে খরচ পড়ছে কেজিতে ৩৫ টাকা। খুচরা পর্যায়ে ৪০ টাকা মধ্যে ক্রেতাসাধারণ কিনতে পারবে বলেও জানান।

ব্যাবসায়ীরা জানান,এর আগে দেশের বাজারে দাম কমায় এবং ভারত নিন্মমানের আলু রপ্তানি করায় আমদানি করে লোকশান গুনতে হতো। তাই গত মে মাসের ১২ তারিখ থেকে আলু আমদানি বন্ধ রাখেন। তবে কোরবানি ঈদকে সামনে রেখে দেশের বাজারে আলুর দাম উদ্ধগতি। তাই দাম সহনীয় রাখতে আলু আমদানি শুরু করেছেন।

পানামা হিলি পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান,শনিবার বিকেলে ভারতীয় একটি ট্রাকে ২৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে। আলু একটি পচনশীল পণ্য। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে আলুগুলো দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন আমদানিকারকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD