1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৬তম জন্মদিন পালিত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ মতিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, সাংবাদিক রমেশ সরকার,তাসলিম কবির বাবু প্রমুখ। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD