1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সাংবাদিকরা খাবে কি! লিখবে কি? - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

সাংবাদিকরা খাবে কি! লিখবে কি?

গোলাম মোস্তফা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

বর্তমান সমাজে একজন সাংবাদিক সম্পর্কে সবার ধারণা:মা বাবা আর বাড়ির মানুষ ভাবে:ছেলে অনেক বড় সাংবাদিক,বড় প্রতিষ্ঠানে চাকরি করে,অনেক টাকা বেতন পায়!

এলাকার মানুষ ভাবে:সাংবাদিক থানায় দালালি করে,ওরে দেখলেই মানুষ ভয়ে টাকা দেয়।বিভিন্ন জায়গার টাকার ভাগ পায়,দুর্নীতিবাজরা টাকা দিয়ে ওদের কিনে নেয়।ব্যাপক ইনকাম!

রাজনৈতিক নেতারা ভাবে:সাংবাদিকরা ৫শ হাজার খানেক টাকা দিলেই নিউজ কাভারেজ দেয়।সাংবাদিকদের মাঝে মাঝে ডেকে এনে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর ৫শ টাকার একটা হলুদ খাম ধরিয়ে দিলেই চুপচুপা তেলে ভাজা কড়কড়া নিউজ কভারেজ পাওয়া যাবে।

পুলিশ আর প্রশাসনের কর্তারা ভাবে:আমরা যা বলবো সাংবাদিক তাই লিখবে।ওটাই ওদের কাজ।সাধারণ মানুষ ভাবে:সাংবাদিকরা সরকারের দালালি করে,টাকা নিয়ে শুধু মিথ্যা কথা লেখে।

অথচ একজন সাংবাদিকের( দুই একজন বাদে) প্রকৃত আয় কত তা যদি সবাই জানত তাহলে এসব ভাবত না।সাংবাদিকের বেতন কত?এই কথাটা লজ্জায় কখনো কারো সাথে প্রকাশ করতে পারে না।আর পাঁচটা পেশার মত এই পেশায় কোনো ভবিষ্যৎ নেই।

তারপরও যারা এই পেশায় কাজ করেন তারা শুধু নেশায় এই পেশায় থেকে যায়।নিজের বা পরিবারের ভবিষ্যতের কথা ভুলে এই সাংবাদিকরাই মানুষের ভবিষ্যতের জন্য কাজ করে থাকে তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে।

যেমন আপনি জাতীর বিবেক দূর্নীতির বিরুদ্ধে কলম ধরবেন,সাংঘাতিক হবেন,কারন আপনি সাংবাদিক।অনিয়মের বিরুদ্ধে লিখবেন,চাঁদাবাজ হবেন।

অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন,হুমকি খাবেন।ধর্ষকের বিরুদ্ধে লিখবেন,রোষানলে পড়বেন।সন্ত্রাসীর বিরুদ্ধে লিখবেন,রাস্তায় পিস্তল ঠেকাবে পতিতার বিরুদ্ধে লিখবেন ধর্ষণ মামলা খাবেন।

কোন নেতার অনিয়মের বিরুদ্ধে লিখবেন গুম-খুন হবেন সাথে মামলা বোনাস।প্রশাসনের বিরুদ্ধে লিখবেন,সরকারি কাজে বাঁধাদানের মিথ্যা অভিযোগে মামলা খাবেন।‘পক্ষে লিখলে সাংবাদিক ভালো,বিপক্ষে গেলেই মামলা’ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে লিখবেন,ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলায় বাঁশ খাবেন।

টেন্ডার বাণিজ্য,শিক্ষা বাণিজ্য,মাদক বাণিজ্য,পুলিশি হয়রানি,অবৈধ ব্যবসার বিরুদ্ধে লিখবেন,ভয়ভীতি হামলা,লাঞ্ছনা,মামলাতো সাথে বোনাস থাকছেই।

আজকে আপনি যার অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে লিখলেন কাল তার বিজ্ঞাপনের জন্য তোয়াজ করতে হয়।এরকম মানসিক অশান্তি তো আছেই।এই অশান্তির শেষ নেই। মফস্বলের বেশিরভাগ সৎ সাংবাদিক এই অশান্তিতে ভোগেন।বলুন তো নাগরিক সমাজের বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সাংবাদিকরা খাবে কি!লিখবে কি ?

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD