1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সমবায়ের আন্দোলনকে আরও এগিয়ে নিতে হবে, জাতীয় সমবায় দিবসে মসিক মেয়র টিটু - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

সমবায়ের আন্দোলনকে আরও এগিয়ে নিতে হবে, জাতীয় সমবায় দিবসে মসিক মেয়র টিটু

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সমবায় বিভাগের উদ্যোগে আজ শনিবার (০৫ নভেম্বর ২০২২) তারিখ সকাল ১০ টায় ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

তিনি বলেন, সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সমবায়ের মাধ্যমেই সম্ভব। মেয়র আরও বলেন, স্বাধীনতা পরবর্তীকালে দেশের অর্থনৈতিক উন্নয়নে জাতির পিতা গণমুখী সমবায় উন্নয়নের ডাক দিয়েছিলেন। ‘৭৫ এ জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে ইতিহাসের ছন্দপতন না হলে সমবায়ীদের বর্তমান সমস্যা থাকতো না।

মেয়র তার বক্তব্যে সমবায়ের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগকে তুলে ধরেন৷ তিনি আরও জানান সমবায়ের ধারণাকে কাজে লাগিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনও প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

ময়মনসিংহের বিভাগীয় যুগ্মনিবন্ধক মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহ টুরিস্ট পুলিশের পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী প্রমূখ।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিন ইসলাম। ময়মনসিংহ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া, আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে ০৯ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি কাচারি মোড় থেকে শুরু হয়ে নতুন বাজার ও টাউনহল মোড় প্রদক্ষিণ করে কাচারি মোড়ে এসে শেষ হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD