1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, আবারো নৌকায় ভোট দিবেন -এইচ এম ফারুক - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, আবারো নৌকায় ভোট দিবেন – – -এইচ এম ফারুক

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রঙ্গিন রুপবান নামে ঐতিহাসিক সামাজিক যাত্রাপালা অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর টানপাড়া যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহাসিক সামাজিক যাত্রাপালা
(রঙ্গিন রুপবান)অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক। এ সময় তিনি,আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর পক্ষে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জন সম্মুখে তুলে ধরেন। তিনি বলেন, এই বিজয়ের মাসে আওয়ামী লীগ সরকার সেরা উপহার দিয়েছে একশো টি সড়ক-মহাসড়ক।আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ উপহার পায়,শান্তিতে থাকে, একের পর এক সকল খাতে উন্নয়ন করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার,আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়ে আছে বাংলাদেশ। সেটা সহ্য করতে পারছে না স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি বিএনপি! তারা (বিএনপি)সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপ প্রচার চালিয়ে যাচ্ছে,এসব অপ প্রচার বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। স্বাধীনতার স্ব পক্ষের শক্তি আওয়ামী লীগ সরকারের হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষা, স্বাস্থ্য, সহ সকল খাতে সফলতার সাথে কাজ করে যাচ্ছে সরকার। স্বাধীনতা বিরোধী অপশক্তি কে রুখে দেওয়ার আহবানও জানান এইচ এম ফারুক। এসময় প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মুনীর,উদ্বোধক হিসেবে ছিলেন,মোস্তফা কামাল, সাবেক প্যানেল চেয়ারম্যান, চর নিলক্ষীয়া ইউনিয়ন, কাউন্সিলর ফারজানা আক্তার কাকলী,চর ইশ্বরদিয়া ইউনিয়নের মেম্বার শাকিল মাহমুদ লিটন,মেম্বার ইয়াসিন সরকার,মহিলা মেম্বার মাজেদা খাতুন , সমাজ সেবক, হিমেল সরকার,সেলিম মন্ডল, ৩৩ নং ওয়ার্ড আওয়ালীগ নেতা মোঃ শামসুল হুদা ফকির সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD