1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেখ হাসিনার উন্নয়ন মানে কৃষকের উন্নয়ন- গফরগাঁওয়ের মাঠ দিবসে বক্তারা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

শেখ হাসিনার উন্নয়ন মানে কৃষকের উন্নয়ন- গফরগাঁওয়ের মাঠ দিবসে বক্তারা

মো : আব্দুল হাকিম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

গফরগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার দুপুরে ২ ঘটিকায় উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের টেকিরচর গ্রামে ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকপ্লের আওতায় তরমুজ, গ্লোরী ড্রাগন সুপার জাতের ফসলের মাঠ দিবস পালিত হয়েছে।

ময়মনসিংহ কৃষি অধিদপ্তরের খামার বাড়ির উপ-পরিচালক মোঃ মতিউজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মোঃ মাহবুবুল হক পাটওয়ারী ও গেষ্ট অব অনার কৃষি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সদ্য সাবেক ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক । বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান ও কৃষি প্রকল্প পরিচালক বৃহত্তর ময়মনসিংহের মোঃ জিয়াউর রহমান । মাঠ দিবস অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ ।

প্রধান অতিথি কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মোঃ মাহবুবুল হক পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই কৃষি বিভাগের প্রতি বিশেষ দৃষ্টি রাখেন । যাতে কোন আবাদী জমি পতিত না থাকে । বাংলাদেশের প্রতিটি জেলায় বেশী ভাগ জমিতে প্রধান ফসল ধানসহ নানান ধরনের ফসল বাম্পার ফলন হয়ে থাকে । হরেক রকম ফসল চাষ করে দেশকে এগিয়ে নিতে হবে । তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা উন্নয়ন মানে কৃষকদের উন্নয়ন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD