1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন টিটু - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ে সালিসের নামে তরুণকে মারধর, বাধা দিতে গিয়ে দাদার মৃত্যু হোয়াটসঅ্যাপ-ইমুতে লাখ টাকার মাদক লেনদেন: অভিযুক্তের খোঁজে গোয়েন্দা নজরদারি জোরদার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০ জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের গ্রেফতার  ৬ ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ে হয়রানির অভিযোগ অলি’র বিরুদ্ধে

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন টিটু

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি, বর্তমান মেয়র ইকরামুল হক টিটু।

মঙ্গলবার (১৩ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে এ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কাছে তার মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউছুফ খান পাঠান,জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,সহভাপতি আমিনুল হক শামীম সিআইপি, শওকত জাহান মুকুল,দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল,মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোর্শেদুল আলম জাহাঙ্গীর সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

মনোনয়নপত্র দাখিলের পর ইকরামুল হক টিটু সাংবাদিকদের বলেন, নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন পত্র নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছি। আবারও মেয়র নির্বাচিত হলে আধুনিক সিটি করপোরেশন গড়তে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। অন্যান্য প্রার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “অন্য যে কেউ, যে কোন দলের পক্ষে যেই প্রার্থী হউক, সবাই আসুক। খেলার মাঠে আমি খেলতে চাই। গোলকিপার ছাড়া আমি গোল দিতে চাই না। সবাই আসুক, অংশগ্রহণ করুক।“জনগণ তার রায় প্রদান করবে।

উল্লেখ্য আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD