1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় কৃষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ভালুকায় কৃষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স  টেক্সটাইল মিল এর কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য  এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর ও অন্যান্য বর্জ্যের  দ্বারা ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপুরন কারখানা মালিক কর্তৃক  দ্রুত পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী কৃষকরা। 

শনিবার (পহেলা নভেম্বর)   সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাফনের কাপড় পড়ে  বিক্ষোভ মিছিল ও প্রায় ঘন্টা খানিক সময় মানববন্ধন করে ভুক্তভোগী কৃষক রা।

কৃষকদের দাবী ৩৩৫. ৭৪ একর জমির ফসল নষ্ট করেছে এক্সপেরিয়েন্স মিল ও মুলতাজিম স্পিনিং মিলের গরুর খামারের বর্জ্য। ক্ষতির টাকা প্রায় পনের বছরে প্রায় ৩৩ কোটি টাকা । তারা বলেন উপজেলা প্রশাসন হতে সুপারিশ কৃত ক্ষতিপুরনের টাকা মিল কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে  না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ক্ষতিগ্রস্ত কৃষক গন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কৃষক প্রতিনিধি  ইন্জিনিয়ার রুহুল আমীন, আবদুর রহিম আকন্দ, মনির তালুকদার,নুরুজ্জামান কবির,  মাসুদ রানা, জনাব আলী মন্ডল, রেজাউল মাস্টার, কামাল হোসেন, হুমায়ুন মন্ডল, আবুল বাশার মন্ডল, কারী জয়নাল আবেদিন, মনিরুজ্জামান, রবিন  সহ নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD