1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুদকের হস্তক্ষেপ প্রয়োজন - মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট

মোক্তার হোসেন গোলাপ
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

হাওরের উন্নয়নের নামে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে বরাদ্দের বেশিরভাগ অর্থ লুটপাট করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চমকপুর গ্রামের দক্ষিণ পাশের হাওরের সমতল ভূমিতে এলজিইডির অর্থায়নে হিলিপের তত্ত্বাবধানে একটি বেড়িবাঁধ নির্মাণ করে কিন্তু স্থানীয়দের মাঝে এটি যেন এখন স্মৃতি হয়ে আছে। সংশ্লিষ্টরা অপরিকল্পিত ভাবে কাজ করার কারণে বর্ষার পানিতে বিলীন হয়ে গেছে । উন্নয়নের নামে ব্যয় করা বিপুল সরকারি অর্থের অপচয় হলেও, এখন শুধু স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত একটি কংক্রিটের কালভার্ট।

এলাকার ​সমস্যা বাস্তবায়ন হয়নি।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘস্থায়ী পরিকল্পনা এবং হাওরের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশের কথা বিবেচনা না করেই গ্রাম থেকে দূরে শুধু সমতল ভূমিতে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয়দের ভাষ্যমতে, নির্মাণের ২বছরের মধ্যেই বর্ষার ঢেউয়ের আঘাতে হাওরের পানির বিলীন হয়ে যায়। বর্তমানে বাঁধের কোনো অস্তিত্বই নেই বললেই চলে। অথচ সেই প্রকল্পের বিশাল কাঠামো হিসেবে কেবল একটি কালভার্ট আকাশের নিচে একা দাঁড়িয়ে আছে। যা যেন উন্নয়নের নামে প্রহসনের প্রতীক হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে বিলীন হওয়া এ বাধে ধাপে ধাপে সরকারি অর্থ ব্যায় দেখিয়ে লুটপাট করেছে সংশ্লিষ্টরা। বর্তমানে কালভার্টটি এখন স্থানীয়দের জন্য কোনো কাজেই আসছে না। চলাচলের কোনো সংযোগ পথ না থাকায় কালভার্টটি দাঁড়িয়ে আছে অনেকটা পরিত্যক্ত ভাস্কর্যের মতো

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD