1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মূক ও বধির বিদ্যালয় পরিদর্শনে ইউএনও আরিফুল ইসলাম - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ময়মনসিংহে মূক ও বধির বিদ্যালয় পরিদর্শনে ইউএনও আরিফুল ইসলাম

সুমন ভট্টাচার্য
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম ময়মনসিংহের মূক ও বধির বিদ্যালয় পরিদর্শন করেছেন।
রোববার (৫ জুলাই) দুপুরে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও আরিফুল ইসলাম শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রমে অংশ নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে জানেন এবং আন্তরিকভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD