1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ

গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনাপাড়ে সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর পালিকা মার্কেট, মেছুয়া বাজার ও দুর্গাবাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক দখল করে রাখা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।
অভিযান চলাকালে সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। একই সঙ্গে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়।
সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনভোগান্তি বাড়ছে।
তিনি বলেন, জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখা এবং নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত থাকবে।
সিটি কর্পোরেশনের এ অভিযানে গাঙ্গিনাপাড়, মেছুয়া বাজার ও দুর্গাবাড়ি রোড এলাকায় সড়ক দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী ও সাধারণ নাগরিকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD