1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুলিশ মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

পুলিশ মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে
গতকাল পুলিশ সুপার, ময়মনসিংহ  মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় ফুলপুর থানা ও তারাকান্দা থানা সরেজমিন পরিদর্শন করেন। ফুলপুর থানা পরিদর্শনের পর তিনি ফুলপুর থানা আয়োজিত সুধী সমাবেশ ও জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ফুলপুর থানাসহ সকল থানা এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার কথা জানান। মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান। কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। ময়মনসিংহের যানজট নিরসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিট পুলিশিং ব্যবস্থা জোরদার করার কথা জানান। থানায় প্রকৃত সেবা না পেলে তিনি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। সুধী সমাবেশে ফুলপুরের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে থানায় উপস্থিত হয়ে তিনি সকল অফিসার-ফোর্সের কথা শোনেন ও তাদের সমস্যা গুলো সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি সকল অফিসার- কোর্সকে জনসেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার নির্দেশ দেন। পুলিশ সুপার মহোদয় গত দুই দিনে কোতোয়ালি মডেল থানা, ত্রিশাল থানা, ভালুকা মডেল থানা, গৌরীপুর থানা, নান্দাইল থানা ও ঈশ্বরগঞ্জ থানা পরিদর্শন করেছেন। সেখানেও তিনি অফিসার-ফোর্সদের জনসেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD