1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী নিলুর কবর জিয়ারত - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী নিলুর কবর জিয়ারত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোশাররফ হোসেন খান নিলুর মৃত্যু দিবস পালন উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শুক্রবার ১২টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়াত মোশাররফ হোসেন খান নিলুর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়েছে।নগরীর কালিবাড়িস্থ কবরস্হানে মরহুমের কবর জিয়ারতকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব লীগ নেতা আনোয়ার হোসেন আনোয়ার, সজিব ওয়াজেদ জয় পরিষদের বিভাগীয় সভাপতি রুবেল শিকদার, ছাত্র লীগ নেতা সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বলাশপুর আবাসনপল্লী শাখার সভাপতি ফরহাদ আলম খান সোহেল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD