1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার

ময়মনসিংহে ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ময়মনসিংহকে মাদকমুক্ত অঞ্চল গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে এসআই মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে নন্দীগ্রাম থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মোবারক হোসেন ও সোহেল।
এছাড়া এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে কাশিপুর থেকে ২ কেজি গাঁজাসহ মাদাক ব্যবসায়ী কাশিপুরের শামছুল হককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD