1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে সাংবাদিকের বাড়িতে হামলা, প্রকাশ্যে প্রাণনাশের হুমকি - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ফুলপুরে সাংবাদিকের বাড়িতে হামলা, প্রকাশ্যে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে এক সাংবাদিকের বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় তারা সাংবাদিকের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে ও তাঁকে বাড়ি থেকে বের হলেই দেখে নেওয়ার হুমকি দেয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ফুলপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক হৃদি মোতালেবের।বালিয়া ইউনিয়নের বিলাশআটি চরের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক হৃদি মোতালেব বলেন,পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকালে বালিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আব্দুল কুদ্দুস ও আব্দুস ছোবানের নেতৃত্বে দলবল নিয়ে আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এসময় আমার স্কুল পড়ুয়া ছেলে মেয়েকে হত্যার হুমকি দেয়াসহ আমাকে পেলে দেখে নেওয়ার হুমকি দেয় তারা।

তখন প্রাণ বাঁচাতে আমি ফেসবুকে ভিডিও লাইভ করে প্রশাসন এবং আমার সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করি,পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় নিরাপত্তা চেয়ে ১৩ জন নামীয় ও ৪/৫ জন অজ্ঞাত অভিযুক্ত করে ফুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।সাংবাদিক হৃদি মোতালেবের স্ত্রী হালিমা।

ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন সাংবাদিক হৃদি মোতালেব একজন অকতোভয়,স্পষ্টবাদী কলম সৈনিক।তার উপর প্রকাশ‍্য দিবালোকে পূর্ব পরিকল্পিত ও সংঘবদ্বভাবে হামলার এমন নেক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানাই।মামলা হামলা আর ভয় ভীতি দেখিয়ে সাংবাদিদের কন্ঠরোধ করা যাবে না।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD