1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে অটোচোর ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

ময়মনসিংহে ডিবির অভিযানে অটোচোর ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে অটো বাইক চোর ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চোরাই অটো ও এককেজি গাজা উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেফতার করতে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। রবিবার পৃথক অভিযানে অটো চোর ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ রাজগঞ্জ (সাহেব কাচারী) বাজার থেকে একটি চোরাই অটোবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ রাসেল, মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক ও ফারুক মিয়া। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। সোমবার ৩ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
অপরদিকে এসআই রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুরের ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের পাশ থেকে এককেজি গাঁজাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ স্বপন মিয়া, মোঃ উজ্জল মিয়া ও মোঃ জুয়েল মিয়া। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD