1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৩ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৩

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে চলমান মামলা সমুহ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম টাউন হল সংলগ্ন এলাকা থেকে মাদক মামলার আসামী কাশরের রানাকে ৫ গ্রাম হেরোইনসহ, এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একটি টীম নিলক্ষীয়া সাথিয়াপাড়া থেকে মাদক মামলার আসামী মোঃ হুমায়ুন কবিরকে এককেজি গাজাসহ, এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা ঢাকা বাইপাস মোড় থেকে দস্যুতার মামলার আসামী মোঃ স্বপন মিয়াকে দেশীয় অস্ত্রসহ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম কাশর এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী মোঃ তৌহিদুল ইসলাম, হুমায়ুন কবির, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে চুরি মামলার আসামী রফিকুল ইসলাম রাকিব ওরফে চোর রাকিব, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী বাবুল মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই রাশেদুল ইসলাম, মামুন, এএসআই গোলাম ফারুক, নুরুজ্জামান, মাসুম পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৬ জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মানিক মিয়া, হানিফ, মোঃ আঃ লতিফ, তুষার ইমরান ও মোঃ জুনায়েত আলম। তাদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD