1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে দ্রুত বিচার মামলার আসামীসহ গ্রেফতার তিন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কোতোয়ালির অভিযানে দ্রুত বিচার মামলার আসামীসহ গ্রেফতার তিন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দ্রুত বিচার মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা”র নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে দিঘারকান্দা ঢাকা বাইপাস থেকে দ্রুত বিচার মামলার আসামী ব্রাহ্মপল্লীর মোঃ পাভেলকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এএসআই মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কাঠগোলা বাজার থেকে অন্যান্য মামলার আসামী মুক্তাগাছার ইটা চকি উত্তরপাড়ার মোঃ স্বপন এবং এএসআই রেজাউল করিম জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত মীরকান্দা উত্তরপাড়ার মোঃ আনিসুর রহমান ওরফে আনিসকে গ্রেফতার করে। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD