1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার সাত - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার সাত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে  বিভিন্ন অপরাধের দায়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া ৭ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে  এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে নগরীর
শম্ভুগঞ্জ গরুর হাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী আল আমিনকে আড়াইশত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চর হাসাদিয়া থেকে নিয়মিত মামলার আসামী আনার হোসেন, এসআই শাহজালাল, ৩নং ফাড়ির নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে আকুয়া চৌরঙ্গীর থেকে নিয়মিত মামলার আসামী মোঃ নায়েব আলী ওরফে নাইরু, এএসআই জহিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পাটগুদাম বাসষ্ট্যান্ড এলাকা থেকে মোঃ জিন্নাত ওরফে মালেক, মোঃ আমীর ওরফে বাবু ওরফে জীবন, এএসআই বিল্লাল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কাঠগোলা বাজার অন্যান্য মামলার আসামী হারুন, কাশেমকে গ্রেফতার করে। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD