1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়। ময়মনসিংহ কোতোয়ালির ওসি শিবিরুল ইসলামের তৎপরতায় নগরবাসীর মনে স্বস্তি: ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪

ময়মনসিংহ সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত ০৩ দিন ব্যাপী ময়মনসিংহ সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৩ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি), জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) ও ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অংশগ্রহণ করে। বর্ণিত প্রতিযোগিতায় ৩০ গোল করে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) চ্যাম্পিয়ন এবং ১৫ গোল করে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও এ প্রতিযোগিতায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর নম্বর ১০৮২৮৫ সিপাহী আব্দুস সালাম সজীব শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং নম্বর ৮৭৬৮৫ সিপাহী মোঃ আনিছুর জামান, শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মাহমুদুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত এবং শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, আয়োজক ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান, পিএসসি ও অধিনায়ক, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এবং নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর সর্বস্তরের সদস্যগণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD