1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ বিপুল পরিমান মাদকসহ ৭ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ বিপুল পরিমান মাদকসহ ৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় জেলা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৭ জন গ্রেফতার করেছে।
নবীনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে নবীনগর থানাধীন লাউরফতেহপুর ইউপিস্থ টানচারা এলাকা হইতে ২০ কেজি গাঁজা সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।
বাঞ্ছারামপুর থানাধীন ৬নং ছয়ফুল্লাকান্দি ইউপিস্থ মাছিমনগর বাজারে আবু উলাইয়া নামক রড সিমেন্টের দোকানের সামনে হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জনকে আটক করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।
বিজয়নগর থানা পুলিশের পৃথক অভিযানে অত্র থানাধীন ভিটিদাওদপুর কাজি বাড়ির সামনে হাতের বাম পাশে আনারস বাগানের ভিতর পলাতক আসামীর ফেলে যাওয়া ১৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং অপর অভিযানে বিষ্ণুপুর ইউপির পাকা বাড়ি টু ইকরতলী বাজার রোড রেললাইন সংলগ্ন পাক্কা রাস্তার উপর হতে ১৫৪ স্কপ সিরাপ আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD