1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ২৬ জন গ্রেফতার  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ২৬ জন গ্রেফতার 

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,  পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২৬ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই আলা উদ্দিনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বাঘমারা পুরাতন হাসপাতাল গেইটের সামনে থেকে  মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে ৩০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ, এসআই শাহ মিনহাজের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে  কেওয়াটখালী থেকে মাদক মামলার আসামী মোঃ ইয়াসিন, মোঃ মামুন ওরফে বুশকে ৪০ গ্রাম কথিত হেরোইনসহ, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে আকুয়া গরুর খোয়ার মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ আলমগীর হোসেন, এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী শাকিল, এসআই ফারুক আহমেদ নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ রাজু, মোঃ আপন মিয়া, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম মধ্য বাড়েরা থেকে মারামারি মামলার আসামী রোমান, এসআই আল মামুন নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে অন্যান্য মামলার আসামী প্রীতম দাস ওরফে সজিব দাস, জয় সরকার, এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ বাজার থেকে অন্যান্য মামলার আসামী খোকন, মোজাম্মেল, ফজলুল হক, এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম জেলা স্কুল মোড় থেকে অন্যান্য মামলার আসামী মিজানুর রহমান শেখ, টিটু হোসেন রনি, এএসআই নূরে আলমের নেতৃত্বে একটি টীম চর ভবানীপুর থেকে অন্যান্য মামলার আসামী মোঃ মানু, ওমর ফারুক, রিপন মিয়া, এবাদুল মিয়া, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম, রাজু মিয়া ও জাকিরুল ইসলামকে গ্রেফতার করেছে।
এছাড়া এসআই আল মামুন, শাহজালাল, নিরুপম নাগ প্রত্যেকে পৃথক অভিযান পরিচালনা করে সাজা ও পরোয়ানাভুক্তসহ আরো তিন পলাতক আসামিকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ আলা উদ্দিন ওরফে বার্মিজ, মোঃ রাজন। এছাড়া পরোয়ানা ভুক্ত হলো, মোঃ রোমান। এদের মাঝে  একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD