1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে  গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে  গ্রেফতার ১১

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করেছেন ।

এসআই(নিঃ) আলী আকবর, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ১৭নং ওয়ার্ডের অর্ন্তগত রেলওয়ে স্টেশন ০২নং গেইট সংলগ্ন উজ্জল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম (২৫) ও মোঃ মোশারফ হোসেন কাকন (২৯)দ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে সর্বমোট (০৪+০৩)=০৭(সাত)গ্রাম কথিত হেরোইন, যাহার মূল্য অনুমান (৪০,০০০+৩০,০০০)=৭০,০০০/-(সত্তর হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) সাইদুর রহমান, ০২নং ফাড়ি, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া থানা এলাকা হতে ডাকাতির চেস্টা মামলার আসামী  শান্ত বীন ওরফে বিষু(২৬), ও মোঃ রতন মিয়া (৪০)দ্বয়’কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) নুর মোহাম্মদ-২, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কৃষ্টপুর দক্ষিন পাড়া নিউ কলোনী সাকিনস্থ জনৈক সূবর্ণার বসত ঘর হতে মাদক ব্যবসায়ী  মোছাঃ সূবর্ণা (৩১)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ৩০(ত্রিশ)পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০৩(তিন) গ্রাম, যাহার মূল্য অনুমান ৯,০০০/-(নয় হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া অন্যান্য মামলার আসামী  বিল্লাল হোসেন (২৬),  মোস্তাকিন (২০), ও রিয়াদ (২৪)দেরকে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) নুরুজ্জামান, ০১নং ফাড়ি, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া অন্যান্য মামলার আসামী গৌরঙ্গ রায় (৪৫) ও আনুরায় (৪২)দ্বয়কে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এসআই(নিঃ) সাইদুর রহমান, ০২নং ফাড়ি, কোতোয়ালী থানা, ময়মনসিংহ থানা এলাকা হতে ০১টি জিআর তামিল করেন।

জিআর ০১ জন তিনি হলেন শেখ রফিকুল ইসলাম হক রানা।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD