1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী টিটুর গণসংযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী টিটুর গণসংযোগ

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার অংশ হিসেবে নগরীর ১৮ ও ১৯ নং ওয়ার্ড এলাকার ইসলামবাগ, বেড়িবাঁধ, নিউ কলোনি, ভাটিকাশর, দুলদুল ক্যাম্পসহ বিভিন্ন বস্তি এলাকায় গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু। এসময়, তিনি ভোটারদের কাছে ঘড়ি প্রতীকে ভোট ও দোয়া চান। বস্তিবাসীর উদ্দেশ্যে মেয়র প্রার্থী টিটু বলেন, এই বস্তি এলাকার আগের অবস্থা ছিল শোচনীয়, এখন যে পরিবর্তন হয়েছে তা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন। শহরের ছিন্নমূল ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিগত সময়ে আমি বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এ বৃহৎ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আবারো আমি কাজ করবো আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি। জনসংযোগ চলাকালীন সময় মেয়র আরও বলেন, নগরীর রাস্তা নির্মাণ-প্রশস্তকরণ, নলকূপ স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটারি ল্যাট্রিন স্থাপন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ আমি কাজ করেছি। আগামীতে আবারও মেয়র হিসেবে নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো। এছাড়াও নগরীর যানজট নিরসনের লক্ষ্যে একটি ট্রাক টার্মিনাল, তিনটি বাসস্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা প্রক্রিয়াধীন, নগরীর আইলেন ও রাস্তাগুলো প্রশস্তকরণের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি শিশু বিনোদনের জন্য ৪০ একর জমিতে শেখ রাসেল পার্ক নির্মাণের পরিকল্পনা প্রস্তাবনা দাখিল করা হয়েছে। বর্তমানে নগরবাসীর সেবায় বিলুপ্ত পৌরসভা ভবনেই কাজ করছি, সেবার পরিধি আরও বৃদ্ধি করার লক্ষ্যে একটি আধুনিক নতুন নগর ভবন নির্মাণের জন্যও প্রস্তাবনা পাঠানো হয়েছে। পাশাপাশি নগরবাসীর সেবার জন্য ৩ টি আঞ্চলিক নগরভবন স্থাপনসহ ৩৩ টি ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয় নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD