1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
৭নং ওয়ার্ডে জনগণের আস্থার প্রতীক সঞ্জীব সরকারের ঝুড়ি - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

৭নং ওয়ার্ডে জনগণের আস্থার প্রতীক সঞ্জীব সরকারের ঝুড়ি

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

আগামী ০৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সেই সাথে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারনায় মেয়র, কাউন্সিলর প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ৭নং ওয়ার্ডে চলছে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে নানা জল্পনা কল্পনা। সাধারন ভোটাররা প্রথম পছন্দ হিসেবে ঝুড়ি প্রতীকের প্রার্থী সঞ্জীব সরকারকে আস্থায় রেখেছেন। ৭নং ওয়ার্ডকে আধুনিক ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাউন্সিলর প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে দোয়া ও সহায়তা চান সাবেক সফল কমিশনার স্বপন সরকার এর সুযোগ্য সন্তান, তরুন জনবান্ধব, সাবেক সদস্য ময়মনসিংহ মহানগর আওয়ামী ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সঞ্জীব সরকার।

সঞ্জীব সরকার ঝুড়ি মার্কা নিয়ে প্রতিদিন উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে রাতদিন গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন তিনি এবং এবং সাধারণ মানুষ মন জয় করে চলছে।

সাধারন ভোটররা জানান, এলাকার মানুষ যখন নানা বিপদে পড়ে তখনই ছুটে যান তিনি। আর এজন্যই সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে সঞ্জীব সরকারের নামটি উঠে আসে। তিনি তার অসাধারণ চৌকসতা ও সাফল্যতা দেখিয়ে যেমনি নিজে সকলের কাছে প্রিয় হয়েছেন। তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। সাধারণ মানুষের মতে, সঞ্জীব ভাই একজন একজন ভাল মানুষ। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি কাউন্সিলর হিসেবে আমাদের পাশে থাকলে আমাদের তথা এলাকার উপকার হবে। আমাদের দুঃখ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন এবং সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি এ পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা-এতিমখানা, মসজিদ, মন্দির বিভিন্ন সময় নিজস্ব অর্থায়নে আর্থিক সহায়তা করে সাহায্যের হাত প্রসারিত করেন। কাউন্সিলর প্রার্থী সঞ্জীব সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে রাজনীতি করে আসছি ছাত্রজীবন থেকে এবং বাবার আদর্শ বুকে ধারণ করে সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টার করছি। আগামী ০৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনে ঝুড়ি প্রতীক আপনাদের মূল্যবান ভোটে পেয়ে যদি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই তাহলে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার মাধ্যমে এই ওয়ার্ডকে একটি আধুনিক ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো। আমি কাউন্সিলর হতে চাই শুধু আপনাদের সেবা দেওয়ার জন্য।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD