1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  গ্রেফতার ১৩  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  গ্রেফতার ১৩ 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসআই(নিঃ) শামছুজ্জামান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস এলাকা হতে চুরি মামলায় আসামী মোঃ সাব্বির(২৩)কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) সোহেল রানা, ০৩নং ফাড়ি, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স র‌্যাব এর সহায়তায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী রেলওয়ে কলোনীস্থ গ্রামীন ফোন টাওয়ার সংলগ্ন পাকা রাস্তার উপর হতে দস্যুতা চেস্টা মামলায় আসামী আমিনুল ইসলাম আমিন(২৮)কে গ্রেফতার করেন এবং আলামত খবরের কাগজে মোড়ানো লোহার হাতল যুক্ত ১৮.৩ (আঠারো দশমিক তিন ইঞ্চি) লম্বা একটি দেশিয় ধারালো ডেগার (চাকু), যাহার হাতলের অংশের দৈর্ঘ্য ০৬.৪ (ছয় দশমিক চার) ইঞ্চি এবং ধারালো অংশের দৈর্ঘ্য ১১.৯(এগার দশমিক নয়) ইঞ্চি, বাংলাদেশী মুদ্রার বিভিন্ন নোটের মোট ৩৭০ (তিনশত সত্তর) টাকা ও একটি maximum MB40 মডেলের বাটন মোবাইল উদ্ধার করা হয়।

এএসআই(নিঃ) আবু সায়েম, ০৩নং ফাড়ি, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী কাওসার আহম্মেদ পারভেজ (৩৮)কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) রফিকুল ইসলাম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ তানভীর আহম্মেদ (১৯) ও মোঃ নুহান মিয়া (১৮)দ্বয়কে গ্রেফতার করা হয়।

এএসআই(নিঃ) নূরে আলম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বীর বওলা সাকিনস্থ জনৈক মোঃ আঃ মতিন(৭০), পিতামৃতঃ আরফান আলী এর বাড়ীর পাশে মেহগনি বাগানের ভিতর হতে ০৩জন জুয়াড়ী আটক করেন এবং তাহাদের নিকট হতে আলামত নগদ ৫১০/-টাকা, যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০৩টি, ৫০/- টাকার নোট ০২টি, ২০/-টাকার নোট ০৩টি এবং ১০/-টাকার নোট ৫টি, জুয়া খেলায় ব্যবহৃত ৫০টি তাস ও ০১টি চটের বস্তা উদ্ধার করা হয়।

জুয়াড়ীদের নাম ঠিকানা নিম্নরূপ- মোঃ মনিরুল ইসলাম (৩২),  মোঃ হানিফ (২৬) ও মোঃ তাইজুল ইসলাম (৫৫)।

ইহাছাড়াও এসআই(নিঃ)সোহেল রানা ০১টি জিআর, এএসআই(নিঃ) ওমর ফারুক ১টি জিআর ও ০১টি জিআর সাজা, এএসআই(নিঃ)কামরুল হাসান ১টি সিআর, এএসআই(নিঃ)আশরাফুল আলম শান্ত ১টি সিআর, সকলে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সর্বমোট ০১টি জিআর সাজা, ০২টি জিআর ও ০২টি সিআর মোট ০৫টি গ্রেফতারী পরোয়ানা তামিল করা হয়।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন। তারা হলেন, মোঃ শফিকুল ইসলাম () ও মোর্শেদ আলী (৪৭)।

সিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন। তারা হলেন, মোছাঃ মর্জিনা আক্তার () ও মোঃ ছানোয়ার হোসেন ()।
জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন। তিনি হলেন, মোঃ জাহিদ ()।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD